দাদা ও বৌদিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১
দি নিউজ লায়ন; গলসি থানা এলাকায় পারিবারিক বিবাদের জেরে দাদা ও বৌদিকে মারধরের ঘটনায় পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম নাসিরউদ্দিন খান ওরফে নাসির। গলসি থানার কোলকোল গ্রামের উত্তরপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, সোমবার বিকাল ৪টে নাগাদ আফসোনা খান ও তাঁর স্বামী আনোয়ার হোসেন বাড়িতে ছিলেন। সেই সময় নাসির বাড়িতে আসে।
পাওনা টাকাকে কেন্দ্র করে দাদা-ভাইয়ে বচসা শুরু হয়। নাসির কাঠের পাটা দিয়ে দাদাকে মারে। স্বামীকে মার খেতে দেখে বাঁচাতে যান আফসোনা। পাটা দিয়ে তাঁর মাথায় আঘাত করে নাসির। প্রতিবেশীরা এলে সে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে আফসোনাকে পুরষা হাসপাতালে নিয়ে যান।
সেখানে তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই হয়। রাতেই ঘটনার কথা জানিয়ে আফসোনা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর সোমবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতকে বৃহস্পতিবার পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment